ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহিম খলিল বলেন, ‘প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে পরীক্ষা করি। রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে বন্য শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন