ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী | Barta Bazar

তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামীকাল শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম।

তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে চলতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী শেরিং তোবগে সেই আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন