ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদেশি কোম্পানির সঙ্গে বন্দরের চুক্তি বাতিল না করলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪১ এএম

বিদেশি কোম্পানির সঙ্গে বন্দরের চুক্তি বাতিল না করলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও

বিদেশি কোম্পানির সঙ্গে বন্দরের চুক্তি বাতিল না করলে আগামী ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। একই সঙ্গে আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের চারপাশের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, লুটেরা মাফিয়ারা ব্যাংক লুট করে নেওয়ার পর সাতটি রগ্ন ব্যাংককে একত্রিত করতে সরকার ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র ৬ হাজার কোটি টাকার জন্য দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত বন্ধ না হলে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরীর বিচার বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, হাসিনা খারাপ। তাহলে হাসিনার বানানো পিপিপি আইনের মাধ্যমে কিভাবে বর্তমান সরকার বিদেশিদের কাছে বন্দর ইজারা দিচ্ছে। ওই আইন অনুযায়ী আগে চুক্তি প্রকাশের নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি সম্পাদনের পর প্রকাশের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। তাহলে সরকার কার স্বার্থে চুক্তির শর্তসমূহ গোপন রাখছে।

বজলুর রশিদ বলেন, লালদিয়ার চরে বন্দর নির্মাণ ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করতে হবে। তাছাড়া নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারা বন্ধ করতে হবে। আগামী ৩ ডিসেম্বরের ভেতর এই চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।

এছাড়া আগামী ২৬ নভেম্বর শ্রমিকদের আহুত চট্টগ্রাম বন্দরের চারপাশের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। ‌

বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সরকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন