ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম ফরিদ আহমেদ (৩৯)।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ফরিদ আহমেদ নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। গত ১৫ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি তার শ্বাসকষ্ট ও কিডনি জটিলতাও ছিল। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও চলতি বছর ৪ হাজার ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ৭৯৪ জন, পুরুষ ২ হাজার ২৭০ জন এবং নারী ১ হাজার ২৯১ জন। এ ছাড়াও আলতি বছর চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮০ জন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন