ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে।

বুধবার সকাল ১১ টায় আশুগঞ্জ খাদ্য গোডাউনে চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়া।

এ সময় উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) রবিউস সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহানা সুলতানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল দে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী শাহজাহান সিরাজ , চাতালকল ব্যবসায়ী হাজী সাদেক মিয়া, আলম মিয়া, হাসান ইমরান, ইমরান মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ২১৮ মেট্টিক টন সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি ধরে ৪ হাজার ৩০ মেট্টিক টন আতপ চাল ও ৩৪ টাকা কেজি ধরে ৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

উল্লেখ্য, দেশের পূবার্ঞ্চলীয় সবচেয়ে ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে তিন শতাধিক রাইস মিলে পক্রিয়া করে চালের উৎপাদন করে। এ সব চাল দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করে থাকে। তাই সরকার আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ চাল সংগ্রহ করে থাকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন