ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা

হাসপাতালের বেশিরভাগ বেসিনে পানি নেই, কোথাও আবার পাইপ লিক করে চারপাশ ভেজা, বাথরুমের দরজা ভাঙা, পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট এবং নিয়মিত পরিষ্কার না থাকাই তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে । এমনই চিত্র দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এতে করে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হাসপাতালে কার্যক্রম। এতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। ফলে রোগী, স্বজন ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির পরিবেশ তৈরি হয়েছে।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, “হাসপাতালের বাথরুমে ঢোকাই যায় না, বেসিনে পানি নেই। প্রতিদিনই এ সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। দ্রুত সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এই সমস্যার বিষয় স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন কুমার ঢালী বার্তা বাজার কে জানান, আমাদের পরিচ্ছন্নতা কর্মী কম থাকায় এমন হচ্ছে,তাছাড়া আমাদের পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা ১৫০জন থাকলেও আছে মাত্র অল্প কয়েকজন, এতো বড় হাসপাতাল, একটি ওয়ার্ডে ধারন ক্ষমতা ২০জন সেখানে রোগী থাকে ৮০ জন, আমরা কাউকে ফেরত দেয় না, যারা আসে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন