ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিখোঁজের দুই মাস পর ১৫ বছর বয়সী অটোচালক মিলনের কঙ্কাল পেল পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

নিখোঁজের দুই মাস পর ১৫ বছর বয়সী অটোচালক মিলনের কঙ্কাল পেল পুলিশ

শিল্পাঞ্চল আশুলিয়ার নয়াপাড়া এলাকা থেকে নিখোঁজের দুই মাস পর সাভারের বিরুলিয়া এলাকা থেকে অটোচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ মডেল টাউনের সাইপাড়া এলাকার ঝাউবন থেকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা কঙ্কাল উদ্ধার করেন। এ ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মো, সুমন (২৫) সিলেট জেলার সুনামগঞ্জ থানার মাছুয়াকান্দা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

অন্যদিকে নিহত মিলন হোসেন (১৫) নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই। এ ঘটনায় নিখোঁজ মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় মো. সুমনসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আসামি সুমন মিলনকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করে। কঙ্কাল উদ্ধারের পরেই আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানায় থানার উপ-পরিদর্শক (এসআই) ওহাব মিয়া বলেন, সোমবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনের ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত কঙ্কালটি ফরেনসিক তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন