ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি খাতুনকে উপজেলা পরিষদের আবাসিক ভবন ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। নোটিশ পেয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) তারা আবাসিক ভবন ছেড়েছেন।

নোটিশ প্রদান ও বাসা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, উপজেলা প্রশাসনের অফিসারদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে উপজেলা পরিষদের আবাসিক বাসভবন ছেড়ে দিতে ১ ডিসেম্বর রাতে নোটিশ দেওয়া হয়। সে নোটিশ অনুযায়ী আজ মঙ্গলবার তারা বাসা ছেড়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন