ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

জামালপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এক দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় টাঙ্গাইল–জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালের পাড়ার বাবু ওরফে দিপু (২৫) ও রাসেল হোসেন (২৪)। আহত যুবকের নাম শ্যামল মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে ফিরছিলেন তিন বন্ধু। বেলটিয়া এলাকায় পৌঁছালে মরিচবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল উদ্দিন বলেন, তিনজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই দুইজনের মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন