ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে চোরাই স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ গ্রেফতার ৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

চট্টগ্রামে চোরাই স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ গ্রেফতার ৫

চট্টগ্রামে চোরাইকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ চোর চক্রের মূল হোতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান হালিশহর থানার ওসি জনাব মুহাম্মদ নুরুল আবছার। তিনি বলেন, গত ৫ই নভেম্বর রাত ৩টার সময় হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকা কে-ব্লক শেষ মাথা বাসা নং ০৫ , রোড নং ০১ ৪র্থ তলা বাদীর বর্তমান বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালা গ্রীল কেটে বাসার ভিতরে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে আলমারীতে রক্ষিত আনুমানিক ১১ ভরি স্বর্ণালংকার নগদ ২ লক্ষ ১১ হাজার টাকা এবং একটি রিয়েলমি সি-১১ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। বাদী ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে উক্তরূপ এজাহারের প্রেক্ষিতে হালিশহর থানার এফআইআর নং-৬, তারিখ- ১১ নভেম্বর, ২০২৫; জি আর নং-১৪৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

যার পরিপ্রেক্ষিতে হালিশহর থানা পুলিশের অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরী এবং নোয়াখালী জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম প্র: শাকিল(২৯) এবং ইয়াসিন আরাফাত শাকিল(২৫)দ্বয়সহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করে এবং আসামীদের স্বীকারোক্তি মতে বাদীর চোরাই যাওয়া স্বর্ণালংকারের মধ্যে মোট ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন