ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ এএম

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারে ছয়টি লাগেজ ব্যাগ পাওয়া যায়। অনুসন্ধানের পরও কেউ ব্যাগগুলোর দাবি করেনি। পরে সেগুলো খোলার পর মনড ব্র্যান্ডের ৮০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন