ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন টমেটো চাষে লাভবান কৃষক, ৭০০ হেক্টর জমিতে টমেটো চাষ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন টমেটো চাষে লাভবান কৃষক, ৭০০ হেক্টর জমিতে টমেটো চাষ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আধুনিক পুলি রেপিং প্রযুক্তি ব্যবহারে টমেটো চাষে এসেছে বিপ্লব। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের কারিগরি সহায়তা এবং উন্নতমানের জাত ব্যবহারের ফলে এ বছর জেলায় শীতকালীন টমেটোর আবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হওয়ায় মোট উৎপাদন অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জানা যায়, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৭০০ হেক্টর জমিতে শীতকালীন টমেটো চাষ হয়েছে। এবছর প্রায় অর্ধশত কোটি টাকার টমেটো বিক্রির লক্ষমাত্রা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় এ বছর ফলনও হয়েছে আশানুরূপের চেয়েও বেশি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সফল মৌসুম।

সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কৃষি উদ্যোক্তা মো. জামাল মিয়া জানান, তিনি এবার ২৫ একর জমিতে টমেটো চাষ করেছেন, যা তার কৃষি জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। তার হিসেবে প্রতি একরে প্রায় ১ লাখ টাকা খরচ হলেও ফলন ভালো হওয়ায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লাভের আশা করছেন।

তিনি জানান, “পুলি রেপিং পদ্ধতি ব্যবহারে গাছের রোগবালাই কম হয়েছে, পানি সাশ্রয় হয়েছে, আর ফলনও বেড়েছে। তাই এই পদ্ধতিতে চাষ করে আমরা সত্যিই লাভবান।” একই খামারের কৃষক শাহিন মিয়া জানান, “প্রতিবছর আমরা টমেটো চাষ করি। কিন্তু এবারের মতো এমন ফলন আর পাইনি। আবহাওয়াও ভালো ছিল, আর আধুনিক প্রযুক্তির কারণে শ্রমও কম লেগেছে। আমরা খুবই খুশি।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোস্তফা এমরান হোসেন বার্তা বাজার কে জানান , এ বছর টমেটো চাষে কৃষকরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। “তিত বেগুনের চারার সঙ্গে গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে টমেটোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি পলিথিন শেড ও মালচিং ব্যবহারে গাছের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় ফলন আগের চেয়ে অনেক বেড়েছে।

তিনি আরও জানান, পুলি রেপিং পদ্ধতি কৃষকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, যা ভবিষ্যতে টমেটো উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে কৃষি অফিস থেকে।

কৃষি বিভাগের দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন টমেটো এখন বাণিজ্যিকভাবে একটি গুরুত্বপূর্ণ ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রচুর ফলনে কৃষকদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি স্থানীয় বাজারও হয়েছে সরব। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে এবং জেলার কৃষিভিত্তিক ব্যবসায়ও নতুন গতি ফিরেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন