ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।’

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘রাতে আমাদের টিম টহলে ছিল। তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন