ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফুটবল ফাইনালে গোল বিতর্ক, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম

ফুটবল ফাইনালে গোল বিতর্ক, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় রূপসী স্পোর্টিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোর্টিং ক্লাব। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, তারাব পৌর যুবলীগের আহ্বায়ক আফজাল কবিরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দুই দলের সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মনিরসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন