ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা

দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপিতে যোগ দিয়েছেন মো. আইনুদ্দিন সরকার নামের সাবেক এক জামায়াত নেতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এক সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষ ও ফুলের তোড়া দিয়ে যোগ দেন তিনি।

মো. আইনুদ্দিন সরকার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২ নম্বর আন্ধারমূহা ওয়ার্ডের জামায়াতের সাবেক সভাপতি। চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপিতে যোগদানকারী সাবেক জামায়াত নেতা মো. আইনুদ্দিন সরকার বলেন, আমি স্ব-ইচ্ছায় জামায়াতের সভাপতিসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়েন উদ্দীন শাহ বলেন, আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগদান করেছেন।

চিরিরবন্দর উপজেলা জামায়াতে আমির রাশেদুল ইসলাম বলেন, আইনদ্দিন সরকার চিরিরবন্দর উপজেলার সহযোগী সংগঠন চিরিরবন্দর উপজেলা পেশাজীবী ফোরামের (চিকিৎসক বিভাগের) সভাপতি ছিলেন। জামায়াতের আকীদা ও সাংগঠনিক নিয়ম-নীতিমালা অনুসরণে ব্যর্থ হয় এবং সংগঠনের মূলনীতির বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় পল্লী চিকিৎসক আইনুদ্দীন সাহেবকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হলে উনি নিজেই দায়িত্ব হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে জামায়াত ও জামায়াতের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে কোন রকম সম্পৃক্ততা ছিল না। ৫ আগস্টের আগে উনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেন এবং গণঅভ্যুত্থানের পর তিনি বিএনপিতে যোগ দেন। যা গতকাল আনুষ্ঠানিকভাবে সংগঠনটি প্রকাশ করে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন