ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার জানাজানি হয়।

জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিহিংসার শিকার হয়ে অতীতে বিভিন্ন সময় জাকির খানকে মিথ্যা মামলায় জড়ানো হয়। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তাঁর ক্ষতি করতে পারে। এমন আশঙ্কা থেকে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে জিডিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেন। পরে গোপনে দেশে ফেরেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

জিডির বিষয়ে বক্তব্য জানতে জাকির খান ও তাঁর মায়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম। তিনি জানান, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তাঁর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা তাঁর মা জিডি করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন