ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ

ঝিনাইদ‌হে ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে এক যুবক‌কে আটক ক‌রে গণ‌ধোলাই দি‌য়ে‌ছে ছাত্রজনতা। আটক গোপাল বিশ্বাস ঝিনাইদহ সদর উপ‌জেলার নিজ মথুরাপুর গ্রা‌মের বনমালী বিশ্বা‌সের ছেলে।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, শুক্রবার বিকাল সা‌ড়ে তিনটার দি‌কে ঝিনাইদহ শহ‌রের হো‌সেন শহীদ সোহরাওয়ার্দী সড়কস্থ পৌরসভার সাম‌নে গা‌র্মেন্টস বিপনী ব‌ন্ডে আগুন লাগায় উত্তে‌জিত ছাত্রজনতা। দোকান‌টির মা‌লিক ঝিনাইদহ জেলা যুবলী‌গের আহবায়ক আশফাক মাহমুদ জন। এসময় গোপাল বিশ্বাস নি‌জের মোবাইলে ভি‌ডিও ধারণ কর‌ছি‌লো। এক পর্যা‌য়ে ছাত্রজনতা তা‌কে চ্যা‌লেঞ্জ কর‌লে সে নি‌জে‌কে রিকশাচালক প‌রিচয় দেয়। প‌রে তাৎক্ষ‌নিকভা‌বে তার ফোন পরীক্ষা ক‌রে ছাত্রজনতা। ‌হি‌ন্দি ভাষায় বি‌ভিন্ন হোয়াটসআপ গ্রুপ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সা‌থে তার ক‌থোপকথ‌নের প্রমাণ পে‌য়ে উত্তে‌জিত ছাত্রজনতা গুপ্তচর স‌ন্দে‌হে তা‌কে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে।

ঝিনাইদহ সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) সামসুল আরে‌ফিন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, আটক যুবক দীর্ঘ‌দিন ভার‌তে বসবাস কর‌তো। সেখা‌নে তার বন্ধুবান্ধব আছে। ত‌বে সে প্রকৃতপ‌ক্ষে ‌গুপ্তচর কিনা তা যাচাইবাছাই করা হ‌চ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন