ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ এএম

সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান ‘নিরাপত্তা ইস্যু’ উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে দলের নেতা-কর্মী ও সমর্থকদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মাসুদুজ্জামানের নেতা-কর্মী ও সমর্থকরা নগরের খানপুর এলাকা থেকে মিছিল করে তল্লা এলাকায় তার প্রতিষ্ঠান মডেল গ্রুপ ঘেরাও করেন। তাকে নির্বাচনে ফেরার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে মাসুদুজ্জামান কার্যালয় থেকে বের হয়ে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তার ওই ঘোষণার পর দলের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং নেতা-কর্মীরা কয়েকদিন ধরে তাকে ফেরাতে সভা-সমাবেশ করে আসছিলেন।

নিজের নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণায় আমি আমার দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতা-কর্মীদের কষ্ট দিয়েছি। এজন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তি নয়, দল বড়; দলের চেয়ে দেশ বড়। এখন থেকে আমি দলের সঙ্গে একমত থাকব এবং নির্বাচনে অংশ নেব ইনশা আল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমার নিরাপত্তা। নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই। জীবন বাজি রেখে কাজ করব।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন