ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা-কার্যালয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা-কার্যালয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায় রয়েছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা ও কার্যালয়।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত কার্যালয় অভিমুখে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের লং মার্চ ঘিরে উদ্ভূত পরিস্থিতির পর থেকেই এ পাহারা চলমান রয়েছে।

সেই সঙ্গে হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাত থেকে কার্যালয়ের পাশাপাশি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনারের বাসভবনেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারা জোরদার করা হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর শিববাড়ী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা।

এ সময় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ জন্য সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিস ও বাসা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ছিল।
এদিকে, শুক্রবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে খুলনার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানেও শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। কোনো তৃতীয় পক্ষ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন