ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের চলন্ত বাসের ধাক্কা লেগে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিলেন। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ নামের ১১ আনসার সদস্য আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশিদ জানান, আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন