ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরাদনগরে মহিলা দল সভাপতির ওপর আওয়ামী লীগ নেতার হামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ এএম

মুরাদনগরে মহিলা দল সভাপতির ওপর আওয়ামী লীগ নেতার হামলা

কুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলায় তারেক রহমান রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর মোটরসাইকেল উঠিয়ে দেয় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন।

জানা যায়, গতকাল সকালে মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করে উপজেলা মহিলা দল। এসময় তাহমিনা আক্তারকে টার্গেট করে পিছন থেকে মোটরসাইকেল উঠিয়ে দেয় ধামঘরের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর সাজ্জাদ হোসেন। এতে তার হাত ভেঙে যায় এবং মাথায় প্রচ- আঘাতে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত জনতা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক আওয়ামী লীগ নেতাকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে আহত নেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার আস্থাভাজন নেতাকর্মীদের টার্গেট করে আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রে নেমেছে। এরই ধারাবাহিকতায় উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর হামলা করেছে। হামলাকারী সাজ্জাদ ফ্যাসিষ্টের দোসর। ইউসুফ আব্দুল্লাহ হারুনের প্রভাব দেখিয়ে মানুষকে হামলা-মামলা করার হুমকি দিয়ে চাঁদাবাজি করত। এখনো সে উপজেলা ভূমি অফিসে কিভাবে বহাল থাকে? আহত কাজী তাহমিনা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার্ড করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন