ব্রাহ্মণবাড়িয়ার কসবা পানির ফোয়ারা আজ পরিণত হয়েছে ময়লার স্তুপে। একসময় ঝরঝরে পানির ধারা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নজর কাড়লেও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারাটি এখন অচল হয়ে পড়েছে। এর আশপাশে জমেছে নোংরা, পলিথিন, খাদ্যবর্জ্যসহ নানা আবর্জনা।
স্থানীয়দের অভিযোগ- উপজেলা প্রশাসনকে একাদিক বার জানানো হলেও কোন গুরুত্ব না দেওয়ায়, এখন এর সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, দুর্গন্ধের কারণে এলাকায় স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে। আবর্জনার স্তুপে মশা-মাছির বংশবৃদ্ধি হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে তাদের দাবি।
স্থানীয় দোকানদার মোঃ শরিফ মিয়া বলেন, “ফোয়ারাটা যখন চালু ছিল, তখন এলাকা অনেক সুন্দর লাগত। এখন ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় ব্যবসার পরিবেশও খারাপ হচ্ছে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিগগিরই ফোয়ারাটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামত কাজ শুরু করা হবে।
স্থানীয়দের দাবি, এই সৌন্দর্যের প্রতীক আবারও আগের রূপে ফিরে আসে।





