ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ মগবাজারের ঘটনা: ডিএমপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১২ এএম

আওয়ামী লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ মগবাজারের ঘটনা: ডিএমপি

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভার হতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার (২১) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কাজ করেন এবং ঘটনার সময় তিনি মগবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়ানো ছিলেন।

এতে আরও বলা হয়েছে, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগরীতে চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ, যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোন তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন