ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিকালে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

বিকালে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) ও পূত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কমলা বেগম ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি উন্নত চিকিৎসার জন্য মেয়ের বাড়ি কালিগঞ্জে আসেন। বিকেলে কমলা বেগম তার নাতনি ও পুত্রবধূকে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেলপথে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকার দিকে অজ্ঞাত একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল। ক্রসিংকালে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন। ট্রেন চলে গেলে স্থানীয়রা শিশু অনাদিকে জীবিত মনে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন