ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব।

অভিযানে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীরসহ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন- শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকার মৃত ইসাহক আলির ছেলে আমিনুর ইসলাম (৩৫) এবং একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। শফিকুল ইসলাম শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য এবং সাবেক কৃষক লীগ নেতা। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে যৌথবাহিনী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আমিনুর ইসলামকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীর বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, যৌথবাহিনীর অভিযানে একজন ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন