ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলিস্তানে আগুন; ভবনটির ছাদে ছিলো জায়নামাজ, তসবি, টুপির গুদাম: ফায়ার সার্ভিস

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

গুলিস্তানে আগুন; ভবনটির ছাদে ছিলো জায়নামাজ, তসবি, টুপির গুদাম: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির ছাদের গুদামে ধর্মীয় বিভিন্ন উপকরণ (জায়নামাজ, তসবি, টুপি ইত্যাদি) মজুত করা ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিসংগঠিত স্থানে শুক্রবার এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।

মো. মামুনুর রশিদ বলেন, ভবনটির ওপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছে। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার সেগুলো এখানে মজুত করা ছিলো। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, এই মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিলো, সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।

এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ওপরে আমরা যতোটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি এসব মালামাল মজুত করা ছিলো।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিলো। সেহেতু আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে হাতে এখন কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ হতহত হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন