ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ এএম

সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী নিহত

সড়ক দুর্ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৪) নিহত হয়েছেন।

তিনি পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেঝ ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ চৌধুরীর চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে পাথরঘাটা–বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটার কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, দুপুরে বাসায় ভাত খেয়ে মারুফ একাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। এর কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনার শিকার হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন