ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোলায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক কন্যাসহ নিহত ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

ভোলায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক কন্যাসহ নিহত ৩

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক- সিএনজি  মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন, জেলার লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান,  লালমোহন  উপজেলা “আমার দেশ” প্রতিনিধি আজিমউদ্দিনের সদ্য বিবাহিত কন্যা  আজমির আমরিন(২০) ও আরেকজন রিয়াজ উদ্দিন। কিন্তু তাৎক্ষনাৎ রিয়াজ উদ্দিনের ঠিকানা পাওয়া না গেলেও মেটলাইফ ইনসুরেন্সের পরিচয়পত্র পাওয়া গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আজমীর আমরিনের স্বামী গুরুতর আহত রেজাউল করিম জানান, স্ত্রী আজমেরীকে নিয়ে লালমোহন থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্য সিএনজি যোগে রওয়ানা করেন। পথিমধ্যে কিছু বুজে উঠার আগেই দুর্ঘটনা ঘটে। এসময় তিনি সিএনজির নিচে চাপা পরে গুরুতর আহত হন এবং স্ত্রী আজমেরী ছিটকে সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে রওনা করে সিএনিজটি। পরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনিজতে থাকা দুজন যাত্রী ঘটনাস্থেল নিহত হন। মুমূর্ষু অবস্থায় এক নারী যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠালে পথিমধ্যে তিনিও নিহত হয়।  এছাড়াও আহত হয়েছেন সিএনজিতে থাকা অন্য তিন যাত্রী। সিএনজিটি দুমরে মুচড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  এছাড়া সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে৷

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন