ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতায় গেলে অবসর নেওয়া খেলোয়াড়দের ভাতা দেবে বিএনপি: দুলু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম

ক্ষমতায় গেলে অবসর নেওয়া খেলোয়াড়দের ভাতা দেবে বিএনপি: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এবং নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যবস্থা করা হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে।

তিনি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে খেলাধুলার ক্ষেত্রেও রাজনীতিকরণ করা হয়েছে। আওয়ামী লীগপন্থি না হলে ভালো খেলোয়াড় হয়েও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল দলে খেলার সুযোগ পাওয়া যেত না।

শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মনে করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বর্তমানে যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারাও সম্মানী পাবেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কিন্তু খেলার জীবন শেষ করে অবসরে গেলে অনেক খেলোয়াড়কে অর্থকষ্টে জীবনযাপন করতে হয়। এ কারণেই খেলোয়াড় ও খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান।

তিনি মনে করেন, স্কুল পর্যায়ে আন্তঃস্কুল এবং কলেজ পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা, যা বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার চালু করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো. বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন