ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জমিয়তের জুনায়েদের খেজুর গাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন রুমিন ফারহানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

জমিয়তের জুনায়েদের খেজুর গাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন রুমিন ফারহানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ব্যারিস্টার রুমিন ফারহানা।

অন্যদিকে এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব খেজুর গাছ প্রতীক পেয়েছেন।

বুধবার জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ‘আমি যাই বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন