ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নি জোটের প্রার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নি জোটের প্রার্থী

চাঁদপুর-৫ আসনে নির্বাচনি প্রচারে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘না’ ভোট চেয়েছেন বৃহত্তম সুন্নি জোটের প্রার্থী ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। তিনি চাঁদপুর-৫ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী।

বৃহস্পতিবার তিনি তার পিতা পীর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদির মাজার জিয়ারত করেন এবং হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচি প্রচারণা শুরু করেছেন। সাংবাদিকদের মতবিনিময় সভায় সবাইকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই সনদে বিসমিল্লাহ ও আল্লাহর আস্থা কথাটি বাদ দেওয়া হযেছে, যা ’৭১-এর সংবিধানে রয়েছে। তাই ‘হ্যাঁ’ ভোট দিলে ’৭১-এর সংবিধান বিকৃত করা হবে। আমরা দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে সুন্নি জোটের মার্কা ‘চেয়ার’ মার্কায় ভোট দেবেন এবং গণভোটে ‘না’ দেবেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন