ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বেচ্ছাসেবক দল নেতা অর্ধশত নেতাকর্মী নিয়ে যোগ দিলেন জামায়াতে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা অর্ধশত নেতাকর্মী নিয়ে যোগ দিলেন জামায়াতে

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান অর্ধশত নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন তারা। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।

যোগদানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, আজ থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।

তিনি বলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন