ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর ভিডিও সামাজির মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ভিডিওটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধারণ করা হয় বলে একা‌ধিক স্থানীয় বা‌সিন্দা জা‌নি‌য়েছেন। তাদের অভিযোগ, কোমলমতি শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, যা নির্বাচন কমিশনের প্রচার নীতিমালার সরাসরি লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করে।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এজন‌্য দুঃখ প্রকাশ কর‌ছি।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে তাকে শোকজ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন ব‌লেন, ভিডিওটি দে‌খে‌ছি। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন