ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াতের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াতের

সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন জামায়াত আমির।

এ সময় ফ্যাসিবাদী আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না। জামায়াত আমির দাবি করেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হননি। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করছেন বলেও অভিযোগ তাঁর।

শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ-ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না।’

 

বার্তা বাজার/এস এই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন