ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ এএম

‘বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে’

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে বলে জানিয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

রহমান ফরাজী বলেন, তারেক রহমান উপলব্ধি করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বাংলাদেশের গ্রামঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশের আমার মা-বোনেরা, আমার ভাইয়েরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ঢাকা যাওয়া সম্ভব হয়না, উপজেলায় যাওয়া সম্ভব হয় না। সে জন্য তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মিনি হসপিটাল দিবেন। যাতে করে আমার মা-বোনেরা চিকিৎসা নিতে পারেন।

তিনি বলেন, বিশেষ করে তিনি যে কথাগুলো বক্তব্যে আমাদের বলেছেন সেখানে একটা কথার ওপর গুরুত্ব দিয়েছেন। আমাদের মা-বোনেরা যখন সন্তান প্রসব করেন তখন তাদের জন্য একটা কঠিন মুহূর্ত। অনেক সময় উপযুক্ত ডাক্তারের অভাবে আমাদের মা-বোনদের অকালে প্রাণ হারাতে হয়। সে জন্য দেশনায়ক তারেখ রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল থাকবে। যে হসপিটালে পর্যাপ্ত ডাক্তার থাকবে, পর্যাপ্ত নার্স থাকবে এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকবে। যাতে করে আমার মা-বোনেরা, আমার ভাইয়েরা চিকিৎসা পায়।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নেতা এবিএম মোশাররফ হোসেন আমাকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি হাটে বাজারে, গ্রামে যান এবং প্রত্যেক জায়গায় গিয়ে বক্তব্য দিবেন আওয়ামী লীগের একটা মানুষেরও যেন সামান্য ক্ষতি না হয়। আওয়ামী লীগের একটা মানুষেরও প্রতি যেন কোন অন্যায় অত্যাচার করা না হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে তারা দেশ থেকে পালিয়েছে। যারা দেশে আছে তারা ভালো মানুষ। আওয়ামী লীগ করা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল। আওয়ামী লীগ করা কারো ভুল নয়।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান অরুন মীর, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাাপ্ত) মো. আবদুল মন্নান প্রমুখ।

এছাড়াও বৈঠকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন