ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১২ ফেব্রুয়ারির ভোট পাল্টে দিতে পারে রাজনীতির চেহারা: রুমিন ফারহানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

১২ ফেব্রুয়ারির ভোট পাল্টে দিতে পারে রাজনীতির চেহারা: রুমিন ফারহানা

আসছে ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সূর্যকান্দি গ্রামে নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বিএনপির বড় বড় কুতুবরা যখন বিদেশি নম্বর নিয়ে পুকুরের তলায় লুকিয়ে ছিল, তখন রুমিন ফারহানাই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনেই সংসদকে অবৈধ বলে দাবি করেছিল। তাই একা রুমিন কতদূর কী করতে পারে তা সবারই জানা।

রুমিন ফারহানা এ সময় একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, কোন দল ক্ষমতায় যাবে এটা আপনারা আগে জানেন কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন। কথাবার্তা সাবধানে বলবেন। যত কম কথা, তত ভালো।

এ সময় তিনি নিজের হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, হাঁস হলো সততার মার্কা, সাহসের মার্কা। আমার কোনো হাইকমান্ড নাই। কাউকে কিছু দিতে হবে না।

তিনি বলেন, জনগণ আমার পাশে ছিল বলেই আমি বিগত ১৫ বছর স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে পেরেছি- তাদের সংসদ অবৈধ। আমি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ১৯টি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন