দুই দশকেরও বেশি সময় পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামিকাল দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
ওই দিন দুপুরে তিনটি জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উৎসাহ-উদ্দীপনা। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি আবারও রাজশাহী সফরে আসছেন তিনি। ওই দিন দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি দলীয় প্রধানের এই সফরকে ঘিরে রাজশাহীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। রাজশাহীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরাসরি নেতার কাছে তুলে ধরার প্রত্যাশা কর্মীদের।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ -এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত হচ্ছে বিশাল এই নির্বাচনী জনসভা। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। ফলে জনসভায় বিপুল পরিমান জনসমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের।রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বিএনপি প্রধানের।
আজ বুধবার দুপুরে ঐতিহাসিক মাঠে আয়োজিত জনসভায় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বিএনপি। কয়েক দফায় জনসভাস্থল ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় নেতারা।
বার্তা বাজার/এস এইচ





