ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান খেলাফত মজলিসের নেতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২২ এএম

বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান খেলাফত মজলিসের নেতার

বাঁশের লাঠি ও গাবের কচা নিয়ে দেশবাসীকে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের এক নেতা। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ এর নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান খেলাফত মজলিসের বেতাগী উপজেলা শাখার সভাপতি ক্বারী বশির উদ্দিন জেহাদি।

জনসভায় তিনি বলেন, সংগ্রামী দেশবাসী আপনারা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রত্যেকটা (প্রতিটি) সেন্টারে (ভোটকেন্দ্রে) আপনারা এমন ভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমন ভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে দেবেন না। প্রয়োজন বোধে আপনার-আমার রক্তের বিনিময়ে হলেও সত্য ভোট দিবো, সহিহ ভোট দিবো ইনশাল্লাহ। ঠিক কি না বেঠিক?

তিনি আরো বলেন, ‘সংগ্রামী দেশবাসী, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে – কখনো মানুষ তা চিন্তাও করে নাই, আর করবেও না। আপনারা নির্দ্বিধায় ভোট দিবেন ইনশাআল্লাহ।’

এ বিষয়ে খেলাফত মজলিসের বেতাগী উপজেলা শাখার সভাপতি ক্বারী বশির উদ্দিন জেহাদি বলেন, এ ধরনের বক্তব্য যে নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন, তা আমি জানতাম না। একটা রং (ভুল) হয়েছে। আগামীতে আর এরকম হবে না। আমি মূলত বুঝাতে চেয়েছি, যাতে জাল ভোট দিতে না পারে, সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে- এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছি।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন