ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের

টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়বো, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে। প্রত্যাশা আকাশচুম্বি। যদিও যাওয়ার পথে একদল অসৎ লোক বেশি ভাড়া নিয়েছে, তবে সবাই নিরাপদে বাড়ি গেছেন।

এসময় তিনি অভিযোগ করেন, বেদনার সঙ্গে বলতে চাই বার বার বাধা দেওয়া হয়েছে। সিলেটে জামায়াত নেতার ওপর হামলা করা হয়েছে, তিনি মারাত্মক আহত হয়েছেন। গতকাল সিরাজগঞ্জ শহরে সামরিক বাহিনীর সদস্যর পরিচয় দিয়ে হয়রানি হয়েছে। জামায়াতের বিভিন্ন নেতাকে হয়রানি করা হচ্ছে। ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল মানিকগঞ্জে হামলা হয়েছে। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টা নির্বাচন ক্যাম্প পোড়ানো হয়েছে, ভাংচুর হয়েছে।

নাটক সাজিয়ে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করা হচ্ছে মন্তব্য করে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমদের জেলা পর্যায়ের নেতাকে নিয়ে সাজানো নাটক হয়েছে। তিনি ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। সংশ্লিষ্ট পুলিশ অফিসার কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী। তাকে (জেলা আমির) মেন্টালি টর্চার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন