ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা যায়।
সূত্র জানায়, শেরপুর-১ আসনের ১৪৫ কেন্দ্রের ফলাফলে হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৯৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে ৭৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।
বার্তা বাজার/এমএমএইচ





