ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয়ী পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুমিল্লা-০৪ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেন, আমি ৮০% ভোট পেয়ে পাশ করেছি। যেই বিশ হাজার মানুষ আমাকে ভোট দেয় নাই তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না।

শুক্রবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলার চেষ্টা থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারব না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদী ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন ‌। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গন অধিকার পরিষদের মোঃ জসীম উদ্দীন পেয়েছেন ৪৯ হাজার ভোট। তিনগুণ বেশি ভোট বেশি পেয়ে জাতীয় সংসদে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন