ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁপাইয়ের গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম

চাঁপাইয়ের গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামে গতকাল শনিবার ভোরে একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। বিস্ফোরণে দেহ ও মুখমণ্ডল ঝলসে বিকৃত হয়ে যাওয়ায় বিকেল ৩টার দিকে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহতরা হলো একই উপজেলার উপর ধুমিহয়াতপুর ধামার মোড় গ্রামের আলামিন (২০) এবং জেলার শিবগঞ্জ উপজেলার কুথুনিপাড়া গ্রামের জিহাদ (১৭)।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। তাঁরা হলেন ফাটাপাড়া গ্রামের মিনহাজ (২২), বজলুর রহমান (২০) এবং উপর ধুমিহয়াতপুর গ্রামের শুভ (২০)। তাঁদের প্রথমে জেলা হাসপাতাল, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মো. কালামের (৫০) বাড়ির একটি ঘরের দেয়াল প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর কালামসহ বাড়ির সবাই পালিয়ে যান।

হতাহতরা ককটেল তৈরিতে জড়িত ছিলন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইজি রাজশাহী, পুলিশ সুপারসহ কর্মকর্তারা, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবি মোতায়েনও করা হয়েছে। নির্বাচনে পরাজিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, শনিবার সকালে ইউনিয়নে বড় গোলমাল করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হয়। যাঁর বাড়িতে ঘটনাটি ঘটেছে তাঁর সম্পর্কে তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িত ও হতাহতদের জামায়াত ও আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী বলেন, তদন্ত না করেই জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। হতাহতরা সন্ত্রাসী। কিন্তু বিএনপির সাবেক এমপি যেভাবে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করছেন তা ঠিক নয়। এরই মধ্যে জামায়াতের লোকজনকে ধরপাকড় শুরু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। দিকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন