ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিজিবি।

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোস্টের একটি টহলদল সীমান্তসংলগ্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব শাড়ি ও সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন