ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোবাইলের চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ এএম

মোবাইলের চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জ দেয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভিতর থেকে পার্শ্ববর্তী মো. তারা, মো. তরিকুল ইসলাম ও মোসা. চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে সহযোগিতা করা হবে।

ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন