চট্টগ্রামে ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা সহ এক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান।
তিনি জানান, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-০২ এর একটি চৌকস আভিযানিক টিম চট্টগ্রাম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে রোববার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.১৫ মিনিটে সিএমপি খুলশী থানাধীন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ফুটওভার ব্রীজের নিচে পাকা রাস্তার উপরে চট্ট মেট্রো-ট-৭১২৩ নাম্বারের একটি কাভার্ড ভ্যান ট্রাককে থামার সিগন্যাল দেয়। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদে গাড়ির চালক সেকান্দর হোসেনের দেখানো মতে গাড়ির চালকের সিটের পিছন থেকে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও বাদামী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩ (তিন) পোটলা গাঁজা, প্রতি পোটলায় ০২ কেজি করে মোট ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত কাভার্ড ভ্যানও (চট্ট মেট্রো-ট- ১১-৭১২৩) জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতার কাভার্ড ভ্যান চালক সেকান্দর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার/এস এইচ





