ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:৫৪ এএম

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে

✍️ নিজস্ব প্রতিবেদক | রেডিও বার্তা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা মধ্যমটিলা এলাকায় নবম শ্রেণির এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. আবুল কাশেম (৩৮)–এর বিরুদ্ধে।

পুলিশ জানায়, রোববার (১১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ভুক্তভোগীর মা জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। মামলায় আবুল কাশেমকে প্রধান আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় মেয়েটি বাড়িতে একা ছিল। আবুল কাশেম পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে টাকা দিয়ে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে কাশেম পালিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে কাশেম বলেন, “ঘটনাটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কেবল পাওনা টাকা চাইতে গিয়েছিলাম।”

অভিযোগ ওঠার পর জোরারগঞ্জ থানা যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে কাশেমকে দল থেকে বহিষ্কার করে। এতে বলা হয়, "শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আবুল কাশেমকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।"

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, “পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন