ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এমপি আমির হামজা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এমপি আমির হামজা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যোগ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। এ সময় আমির হামজা গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। তিনি বলেন, কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা না এ হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এছাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন