ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজবাড়ীতে শেখ মুজিবুর রহমান ও হাসিনার ছবি স্থাপন করে আ.লীগ অফিস অবমুক্তের ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম

রাজবাড়ীতে শেখ মুজিবুর রহমান ও হাসিনার ছবি স্থাপন করে আ.লীগ অফিস অবমুক্তের ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করে অফিস অবমুক্তের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলা শহরের বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার এবং ছবি টাঙানোর একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, ভোররাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি ব্যানার ও ছবি টাঙাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পুড়িয়ে দেয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রশি দিয়ে ব্যানারটি ঝুলিয়ে রাখা হয়। ব্যানারে লেখা ছিল, ‘গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পূর্ণ উদ্ধার করা হলো।’

ব্যানারে আশরাফুল ইসলাম আশরাফের নাম উল্লেখ ছিল। তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

কার্যালয়ের পাশের ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার বা ছবি ছিল না। শনিবার সকাল ৭টার দিকে দোকান খুলতে এসে তারা ব্যানারটি ঝুলতে দেখেন।

এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে ব্যানারটি টাঙানো হয়েছে। তবে কিছু সময় পর ব্যানার ও ছবিগুলো আর সেখানে দেখা যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ব্যানার ও ছবিগুলো সরিয়ে ফেলা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনসংক্রান্ত একটি ব্যানার দেখা যায়।

এছাড়াও পাংশা আওয়ামী লীগ কার্যালয়েও উদ্বোধনসংক্রান্ত একটি ব্যানার দেখা যায়। সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন