ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জয়পুরহাটে নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

জয়পুরহাটে নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে শহরকে পরিষ্কার রাখার ঘোষণা দিলেন। দলের এই নিয়মিত কর্মসূচী বাস্তবাশনের লক্ষে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, আমরা এই জেলার সকল সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে চাই। আমরা জয়পুরহাটে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছি যার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।

শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান বলেন, সম্প্রতি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং রাস্তা পরিষ্কার কাজে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।

এ সময় পথচারী আরিফুল ইসলাম বলেন, এমপির এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন