ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার মামলায় কারাবন্দি বৈষম্যবিরোধী নেতার জামিন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

বিএনপি নেতার মামলায় কারাবন্দি বৈষম্যবিরোধী নেতার জামিন

বিএনপি নেতার মামলায় কারাগারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। হাসান জিহাদী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে।

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দিয়েছিলেন।

জামিন পেয়ে বিকেলে কারাগার থেকে বের হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতাকর্মীরা হাসান জিহাদীকে ফুল দিয়ে বরণ করে নেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, হাসান জিহাদী ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। পরে হাসান জিহাদীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

হাসান জিহাদীর স্ত্রী সৈয়দা আইরিন আক্তার বলেন, জামিনের আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!